বাংলা ভাষা আমার গর্ব
বাংলায় গাই গান,
বাংলাই আমার অহংকার
বাংলাই প্রবাহমান।
বাংলা ভাষায় কথা বলি
বাংলায় পথ চলি,
বাংলা ভাষা মায়ের মুখে
সেই শিখানো ভুলি।
বাংলা ভাষাই মাতৃভাষা
সারাবিশ্বে জানে,
বাংলা ভাষা বাঙালিদের
শালীনতা আনে।
বাংলা ভাষায় গায় গান
ডালে ডালে পাখি,
বাংলা ভাষার বর্ণমালা
রং তুলিতে আকিঁ।
বাংলা ভাষা মিশে আছে
মা মাটির দেশে,
বাংলা ভাষা মোদের দাবি
পেলাম অবশেষে।