মায়ের ভাষায় মধু ঠাসা হৃদয় শীতল সুর মায়ের মুখের মিষ্টি ছড়ায় ক্লান্তি করে দুর।
মায়ের ভাষায় বলতে পারি নিজ ভাবনা সব শুকরিয়া তাই খোদার তরে যিনি আমার রব।
মায়ের ভাষায় কাব্য লিখি গাই মিতালী গান মায়ের ভাষায় কথা বললে জুড়িয়ে যায় প্রাণ।