সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একুশে’র প্রথম প্রহরে শহিদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পণ

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০২-২১ ২১:৫৯:৫০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪  উদযাপিত হয়েছে। অমর একুশে’র প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ শহিদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহিদদের স্মরণ করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে জেলা পুলিশ কর্মকর্তারা। এরপর বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক সংগঠন,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহিদ মিনারে ফুল দেন। এ সময় লোকারণ্য হয়ে ওঠে শহিদ মিনার।
বুধবার(২১ ফেব্রæয়ারী) সকালে শহিদ মিনারে ফুল দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও  সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগসহ অনেকেই। এদিকে বিকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে  জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে।  
 


এ জাতীয় আরো খবর