চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত ভোলাহাট উপজেলার মুশরিভূজা গ্রামের বাসিন্দা সাদা মনের মানুষ খ্যাত মো: জিয়াউল হককে ফুলেল সংবর্ধণা ও বই উপহার দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসন। ২০২৪ সালে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত জিয়াউল হকের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছাইদুল হাসান। তাঁরা জিয়াউল হকের বাড়িতে তাঁর দই বিক্রির কষ্টার্জিত টাকায় স্থাপিত পাঠাগার পরিদর্শণ করেন। এরপর তাঁরা বাড়ির অদূরে জিয়াউল হক প্রতিষ্ঠিত মুশরিভুজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ পরিদর্শণ করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের জিয়াউল হকের উদহারণ দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করেন। পরিদর্শণকালে জেলা প্রশাসক বলেন, জিয়াউল হকের কিছু দাবি ও চাহিদা রয়েছে। যা তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী যেমন নির্দেশণা পাঠাবেন তা যথাযথভাবে পালন করা হবে।
উল্লেখ্য, সারাজীবন দই বেচে পাঠ্যাপুস্তকসহ বিভিন্ন প্রকার বই কিনে সে বই দিয়ে নিজের বাড়িতে পাঠাগার গড়ে তুলে সেখানে শিক্ষার্থীদের পড়তে দিয়ে এবং শিক্ষার্থীদের ও শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বই উপহার দিয়ে তৃণমুল শিক্ষায় সারাজীবন অবদান রেখে চলেছেন দই বিক্রেতা জিয়াউল হক। এছাড়াও বিভিন্ন গঠনমূলক সামাজিক কর্মকান্ড ও দানে তাঁর অবদান রয়েছে। সমাজসেবায় এমন অসামাণ্য অবদানের জন্য তিনি ২০২৪ সালে একুশে পদক অর্জন করেছেন। গত ২০ ফেব্রæয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় তাঁকে এ পদকে ভূষিত করেন। প্রধানমন্ত্রী জিয়াউল হকের এমন কাজের জন্য তাঁর প্রশংসা করেন।