চাঁপাইনবাবঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেকান্দোর আলীর ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০২-২০ ১৬:২২:১৪
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাঙ্গামী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী(৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার(১৯ ফেব্রæয়ারী) ুদুপর দেড়টার দিকে রাজশাহী মেডিক্যাল কঔেৎ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃুত্যকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহি রেখে গেছেন। মঙ্গলবার(২০ ফেব্রæয়ারী) সকাল ১০টায় হাঙ্গামী গ্রামের গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এএফএম আবু সুফিয়ান,শিবগঞ্জ থানার পরিদর্শক(অভিযান) এসএম নুরুল কাদির সৈকত, ইউপি চেয়ারম্যান মীর্জা শাহাদৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জোবদুলহক, মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।