বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শিশুর সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০২-১৯ ২১:২২:৫৭
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শিশুর সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রæয়ারী) সকালে শিবগঞ্জ পৌর সভাকক্ষে ইউনিসেফের অর্থায়নে বিদেশী উন্নয়ন সংস্থা ওয়াল্ড ভিশন,বাংলাদেশ তাদের স্ট্রেনদিং সোসাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরমাগুলির সাথে এ সভা আয়োজন করে। সভায় অংশগ্রহণকারীদের করণীয় তুলে ধরেন ওয়াল্ড ভিশনের জেলা প্রোগাম অফিসার উত্তম মন্ডল। ওয়াল্ড ভিশনের উপজেলা ফ্যাসিলিটেটের আলী হায়দার বাপ্পীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুর রহিম, উন্নয়ন কর্মী রানাউল ইসলাম সহ সংশ্লিস্টরা। সভায় বক্তরা বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের ভূমিকা, এ ব্যাপরে বিভিন্নভাবে বিদ্যালয় শিক্ষার্থীদের সচেতেন করা সহ সামাজিক রীতিনীতি প্রয়োগ নিয়ে আলোচনা করেন। এ ব্যাপারে ঘটক.ধর্মীয় নেতা,জনপ্রতিনিধি,শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহব্বান জানানো হয়।

এ জাতীয় আরো খবর