প্রিয়া দূরন্ত মেঘ হয়ে এসো ছুটে প্রাণে
শীতলতায় ভরাবো এই শুভ দিন
রেখেছি চাঁদ বৃষ্টি ভালোবাসা জিম্মায়
মুগ্ধ মাধুরীতে হাসবে যুগল পূর্ণিমা
লুকোচুরিতে তারারা হেসে খেলে যাবে
ঘুমন্ত কলিরা হবে প্রেমের নোঙ্গর
শুধু কী তা তুমি অপেক্ষার
পরিণত ফুল
কোথায় রাখি গচ্ছিত হে প্রশান্ত দৃষ্টি
জানো কী ঢেউহীন নদী কতটা ভারী
কিস্তিতে নেয়া জোসনাও বিমুখের পথে।