বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

শা মী ম আ রা সী মা

  • শুভ বসন্ত
  • ২০২৪-০২-১৮ ২২:২০:৪৫

কুয়াশা ভেদ করে  ফাগুন আসে অশোকের ডালে
শিমুল পলাশ কৃষ্ণচূড়ার রঙে বসন্ত বাতাস খেলে।
কোকিলের কুহু কুহু কলতানে মিষ্টি রোদ হাসে
রঙের বন্যায় মেতে উঠে প্রকৃতি সবুজে
আলোকিত হয় ফাগুন লাগা আগুনে 
ফাগুন এসেছে বসন্ত বাতাসে।

বসন্তের রঙের মতো ভালোবাসা হোক বর্ণিল।
সবাইকে বসন্তের ভালোবাসাময় শুভেচ্ছা।

ভালোবাসার বর্ণচ্ছটা যেমন একটি রঙ এ প্রকাশ করা যায় না 
তেমনি এর ব্যাপ্তি একটি দিনকে ঘিরে নয়।
প্রজাপতির ডানায় যেমন চলে অনেক রঙ এর বর্ণীল খেলা, 
ভালোবাসার আবেশও তেমনি হৃদয় এর এক শুদ্ধতম চর্চার প্রকাশ।


এ জাতীয় আরো খবর