বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী থেকে নিজামগাতী পর্যন্ত রাস্তাটি পাকা চান এলাকাবাসী

  • মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,
  • ২০২৪-০২-১৮ ২০:০০:০০

 রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ। বছরের পর বছর পার হলেও উন্নয়নের ছোয়া আজও লাগেনি। কবে যে রাস্তাটি পাকা হবে তা কেউ বলতে পারছে না। রাস্তাটি খানা-খন্দের সৃস্টি হয়ে বড় বড় গর্তের সৃস্টি হয়েছে।
রাস্তাটি চার চারটি পুকুরের ভাঙ্গনের কবলে পড়েছে। যে কোনো সময় সড়কের অধিকাংশ জায়গায় পুকুরে চলে যেতে পারে। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যাতায়াতের চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের। সরেজমিনে দেখা যায়, রাস্তাটির মাঝে মাঝে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ফলে ইজিবাইক, অটোভ্যান, অটোরিক্সা ও সিএনজিসহ কোনও যানবাহনই এ রাস্তা দিয়ে সহসাই যেতে পারে না।তাছাড়া যাতায়াতের কোনও পরিস্থিতিও থাকে না। গত বছরে পাকা করার জন্য কর্তৃপক্ষ পরিদর্শন ও পাকা করার আশ্বাস দিলেও দীর্ঘ দিন অতিবাহিত হলেও এখনো তা কার্যকর করা হচ্ছে না। এ এলাকার মানুষ উপজেলার বিভিন্ন কাজে প্রতিনিয়ত এই রাস্তাটি দিয়েই চলাচল করে থাকেন।
কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় যাতায়াত করতে চরম অসুবিধা ভোগ করতে হচ্ছে অত্র এলাকার হাজারো মানুষকে।এমতাবস্থায় নিজামগাতী চার মাথা কাঁঠালতলা থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য জোড় দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 


এ জাতীয় আরো খবর