চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। রবিবার (১৮ফেব্রæয়ারী) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকেল সাড়ে ৫টায় তাঁকে বাগদূর্গাপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ওই গ্রামের গোরস্থান প্রাঙ্গণে নাজাজে জানাজার পর একই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এএফএম আবু সুফিয়ান, শিবগঞ্জ থানার পরিদর্শক(অভিযান) এসএম নূরুল কাদির সৈকত, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।