জানালার ধারে বসে বৃষ্টি দেখছি
জানালার ধারে মেঘ --'দ্য রেইনি সিজন !'
আমি বৃষ্টি দেখছি,মেঘেদের উড়াউড়ি দেখছি,
মেঘের ডানায় আমার শৈশব দেখছি ...
আমার বাবাকে মাঠে, চারা ধানক্ষেতে ভিজতে দেখছি,
আমার দাদাকে ভিজতে দেখছি ,
আমাকেও ভিজতে দেখছি মাঠে...
কী সম্ভাবনায় আমরা যূথবদ্ধ
আমাদের স্বপ্নলগ্ন আঙিনাকে ভিজতে দেখছি...
ভিজতে দেখছি ...
জানালার ধারে আর মেঘ নেই ! মেঘের আকাশ
নেই !বৃষ্টি নেই !
বৃষ্টি ফিরে গেছে আমারই স্মৃতিদগ্ধ ঘরের ভিতর
অথবা আমিই ঘর থেকে বেরিয়ে কতক্ষণ বৃষ্টির
ভিতর ...