রবিবার, আগস্ট ১৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী জেলে আহত

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০২-১৭ ২২:৫৩:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি ইউনিযনের জেকে পোলাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরার সময় বিএসএফ’র গুলিতে জাহাঙ্গীর হোসেন (২৫) নামে এক বাংলাদেশী জেলে আহত হয়েছে। অভিন্ন ওই নদীর একদিক বাংলাদেশ ও অপরদিক ভারতীয় অংশে পড়েছে।  এ ঘটনায় বিজিবি বিএসএফকে ডেকে পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানিয়েছে। বিজিবি,পুলিশ,হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার (১৭ ফেব্রæয়ারী) ভোররাতে নৌকা নিয়ে নদীতে মাছ শিকারের সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ১২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা গুলি ছুড়লে ডানাহাতের কনুইয়ে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা ¯া^াস্থ্য কমপ্øেক্সে নেয় হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জাহাঙ্গীর ভোলাহাটের গোহালবাড়ি ইউনিয়নের রাধানগর কলোনিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় বিএসএফকে ডেকে জেকে পোলাডাঙ্গা সীমান্ত ফাঁড়ির নিকট শূণ্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার বিকেল ৪টায় কোম্পানী কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র দেয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে, ওই যুবক ভারতের অংশে ঢুকে পড়ায় গুলি ছোঁড়া হয়। বিএসএফ ওই যুবকের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তোলার চেষ্টা করলেও তা আমলে নেয়া হয় নি। ঘটনার তদন্ত চলছে। তুচ্ছ ব্যাপারে গুলি করার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলেও স্বীকার করে লে.কর্ণেল কিবরিয়া আরও বলেন, ঘটনার পুরো তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই যুবক আশংকামুক্ত ছিলেন বলেও জানান অধিনায়ক।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার বলেন,পুলিশ ঘটনার খোঁজ নিতে ওই যুবকের বাড়ি যায়। গত শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে মাছ ধরার জন্য জাহাঙ্গীর বের হন বলে জানা গেছে। আহত হবার পর শনিবার সকাল পৌনে ১০টায় তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ ব্যাপাারে আরও খোঁজ নেয়া হচ্ছে। 
 

 


এ জাতীয় আরো খবর