বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে যুগান্তরের পঁচিশে পদার্পনে নানা কর্মসূচী অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-১৭ ২২:৪২:০৮

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে সারা দেশের ন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বজন সমাবেশের স্বজনরা নানা কর্মসূচির আয়োজন করে। এরমধ্যে ছিল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও কেক কাটার অনুষ্ঠান।
“সত্যকে সত্য বলার চ্যালেঞ্জে আমরা আপসহীন ছিলাম, আছি এবং থাকব” এ স্লোগানে শনিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শওকত আজিম জাবেদের সঞ্চালনায় এবং যুগান্তর প্রতিনিধি মো. শরফুদ্দিন শাহীনের সার্বিক সমন্বয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, নোয়াখালী জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, স্বজন সমাবেশের যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা সুইডেন প্রবাসী শেখ ফরিদ আহমেদ, আমেরিকা প্রবাসী তৌফিকুল ইসলাম তারেক, দুবাই প্রবাসী আবদুল মান্নান, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একেএম আনোয়ার তোহা, সাধারণ সম্পাদক জাফর উল্যাহ পলাশ, সাংবাদিক ইমাম হাসান কচি, এমএস আরমান, ইমাম হোসেন খাঁন, স্বজন সমাবেশের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এহসানুল আলম খসরু, সাংস্কৃতিক ব্যাক্তি মু. আবদুল হালিম রকি, স্বজন সমাবেশের সহ-সভাপতি ব্যাংকার আবুল বাশার, শিক্ষাবীদ ফরিদা ইয়াছমিন মুক্তা, অর্থ সম্পাদক শাহ জালাল, দফতর সম্পাদক শোয়েব উদ্দিন বাবু, ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাকিব, পাঠচক্র সম্পাদক সিদরাতুল মুনতাহা অথৈ, পাঠচক্র সহ-সম্পাদক শামীম সিরাজ সুমন, সম্মানিত সদস্য ইমাম উদ্দিন, সাইফুল ইসলাম সোহেল, ফজলুল করিম ফয়সল, শাহ আলম, জামাল উদ্দিন মাসুদ, নুর উদ্দিন মুরাদ, আমজাদ হোসেন রয়েল, হেলাল প্রমূখ।


এ জাতীয় আরো খবর