সোমবার, আগস্ট ১৭, ২০২৬

খুলনায় পুলিশ কনষ্টেবল পদে ৫৮ জন নিয়োগে আবেদন ৩ হাজারের বেশি

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০২-১৭ ২২:২৯:৪০

ফুলবাড়ীগেট  প্রতিনিধি    ঃ  পুলিশ কনষ্টেবল পদে  নিয়োগে  খুলনা জেলায় বাছাইপর্ব চলছে শুক্রবার ও শনিবার সারাদিন বাছাইপর্ব চলে। আগামিকাল ১৮ ফেব্রুয়ারী শেষ হবে এ যাচাইবাছাই এরপর লিখিত পরিক্ষা হবে ৬ জুন ।উত্তীন্নদের মধ্যে ৪৯ জন পুরুষ ও ৯ জন নারী কনষ্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। যাচাই বাছাই পর্বে খুলনার  শিরোমনি  জেলা পুলিশ লাইনে ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান। যাচাইবাছাই ২ দিনেই চাকরি প্রত্যাশীদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। নিয়োগের ক্ষেত্রে  কোন প্রকার আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান  । তিনি বলেন অর্থ নয় নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে । এছাড়া খুলনা বিভাগে পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ দেওয়া হবে ৩৯১ জনকে এর মধ্যে  পুরুষ ৩৩৩ জন ও  নারী ৫৮ জন । খুলনা বিভাগে অনন্য জেলায়  যশোরে    পুরুষ ৫৯ জন নারী ১০ জন,  ঝিনাইদাহে পুরুষ ৩৮ জন  নারী ৭ জন , মাগুরায় পুরুষ ২০ জন  নারী ৩ জন  নড়াইলে পুরুষ ১৫ জন নারী ৩ জন বাগেরহাটে পুরুষ ৩১ জন নারী ৬ জন সাতক্ষীরায় পুরুষ ৪২ নারী ৭ জন চুয়াডঙ্গায় পুরষ  ২৪ নারী ৪ জন কুষ্টিয়ায় পুরুষ ৪১ জন নারী ৭ জন । মেহেরপুরে পুরুষ ১৪ ও নারী ২ জনকে চলতি বছর সারা দেশে ৩ হাজার ৬ শ জনকে নিয়োগ দেওয়া হবে। পুরুষ ৩ হাজার ৬০ জন আর নারী ৫৪০ জন। সরকারের কোটা ভিত্তিক অগ্রাধিকার থাকবে নিয়োগে । খুলনায়  ৪৯ জন পুরুষ ও ৯ নারীর নিয়েগের কথা থাকলেও আবেদন করেছে ৩ হাজারের বেশি।

 


এ জাতীয় আরো খবর