বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে ইউপি মেম্বার রাফেল চৌধুরীর মৃত্যুতে শোকসভা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-১৬ ২২:১৩:১৯

কোম্পানীগঞ্জ প্রতিনিধি 
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নে,চরহাজারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম হোসেন চৌধুরী রাফেলের মৃত্যুতে, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগ ও চরহাজারী ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বিকাল ৪ টার সময় ৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো : নুরুল হুদার সভাপতিত্বে ও চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জেড এম মহি উদ্দিন সোহাগের সঞ্চালনায়
অনুষ্ঠিত শোক সভা ও দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন 
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, গোলাম শরীফ চৌধুরী পিপুল,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস,সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, 
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:নুরুজ্জামান. স্বপন,চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওমর ইবনে ফয়সল জুয়েল,ইউনিয়ন পরিষদের মেম্বার জাফর উল্যাহ বাহার,ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিজান। 

 


এ জাতীয় আরো খবর