চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
এক দশকে পদার্পণ করা চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাক এর জেলা প্রতিনিধি কামাল শুকরানা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক সানশাইন এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসান। বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ক্লাবে ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক আমাদের কণ্ঠ এর জেলা প্রতিনিধি আশরাফুল আলম সিদ্দিকী কাজল,সহ-সাধারণ সম্পাদক পদে জিটিভি এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম,কোষাধ্যক্ষ পদে চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন চৌধুরী,সদস্য-১ পদে চ্যানেল ৯ এর জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম ইমন এবং সদস্য-১ পদে ক্রীড়া জগত ও ক্রীড়ালোকের জেলা প্রতিনিধি শহিদুল হক সুয়েল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পনের জেলা প্রতিনিধি জাকির হোসেন পিংকু।