সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

কক্সবাজারে 'দৈনিক সকালের সময়' পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২৪-০২-১৫ ২১:০৪:০০

কক্সবাজারে "বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক" স্লোগানে প্রচারিত জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর দুইটায় ক্যাফে একাত্তরের হলরুমে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মেজবানের আয়োজন করা হয়।
দৈনিক সকালের সময় পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মোঃ ইয়ামিন হোসেন, কক্সবাজার ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানবজমিনের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ, দৈনিক কক্সবাজার প্রতিদিনের নির্বাহী সম্পাদক মেজবাউর রহমান, দৈনিক দৈনন্দিনের সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ জয়, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর আমজাদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন আহমেদ, দৈনিক দৈনন্দিনের পরিচালনা সম্পাদক ও যুবলীগ নেতা জি এম জাহিদ ইফতেখার, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক ও ডিএনএন এর প্রধান নির্বাহী আনসার হোসেন, দৈনিক যায়যায়দিনের কক্সবাজার জেলা প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোঃ হাশিম, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম,  দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওয়াহিদ রুবেল, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি নেজাম উদ্দিন, উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি শ ম ইকবাল বাহার, দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি শাহীন মাহমুদ রাসেল, দৈনিক দৈনন্দিনের বার্তা সম্পাদক ইরফান উল হাসান, দৈনন্দিন অনলাইন ইনচার্জ এইচ এম আরমান, দৈনিক যুগান্তরের রামু প্রতিনিধি হাসান তারেক মুকিম, দৈনিক যুগান্তরের নাইক্ষংছড়ি প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক সকালের সময়ের মহেশখালী প্রতিনিধি তারেক আজিজ, রামু প্রতিনিধি সাইদুজ্জামান, লামা প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক যুগান্তরের লামা প্রতিনিধি ইলিয়াস সানি, দৈনিক বাঁকখালীর চীফ রিপোর্টার আবু সায়েম,  দৈনিক দেশ বিদেশের স্টাফ রিপোর্টার এস এম রুবেল, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মইন উদ্দিন, ফরহান এক্সপ্রেসের এমডি বাহাদুর হোসাইন, দৈনিক সমকাল বার্তার সম্পাদক কাজী তামজিদ পাশা, শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, কিছু গণমাধ্যম মানুষকে বিব্রত এবং বিভ্রান্তি করতে সংবাদ পরিবেশন করে সে ক্ষেত্রে সকালের সময় বাস্তবতা সত্যতা যাচাই করে পাঠকের কাছে সংবাদ তুলে ধরে। যার কারণে এতগুলো পত্রিকার মধ্যে সকলের সময় খুব কম সময়ের মধ্যেই মানুষের কাছে হয়ে উঠেছে প্রিয় দৈনিক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। 
অতিথিরা আরও বলেন, অস্বীকারের উপায় নেই, স্বাধীনতা-পরবর্তী ৫ দশকে অনেক সংবাদমাধ্যমের জন্ম হয়েছে, অপমৃত্যুও ঘটেছে, কোনো কোনোটি যে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছে। এ ক্ষেত্রে দৈনিক সকালের সময় ব্যতিক্রম। এ পত্রিকা তার জন্মলগ্ন থেকে অদ্যাবধি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।

 


এ জাতীয় আরো খবর