কুয়েটের রোকেয়া হলে বসন্তবরণ অনুষ্ঠিত
- মনোজ কুমার মজুমদার
-
২০২৪-০২-১৪ ১৯:২৩:৫৫
- Print
১৪ ফেব্রæয়ারি, ২০২৪ ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর রোকেয়া হলে বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রæয়ারি বুধবার ঋতুরাজ বসন্তের প্রথম দিনে হল প্রাঙ্গণে বসন্তবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সুহেলী শায়লা আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।