ভোলাহাটে নিখোঁজের ১০ দিন পর নিখোঁজ ৮ বছরের শিশুকন্যার বস্তাবন্দী অর্ধ-গলিত মরদেহ উদ্ধার
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০২-১৪ ১৮:২১:৩৯
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে নিখোঁজের ১০ দিন পর আরিফা ওরফে আতিয়া ওরফে আতিকা নামে ৮ বছরের এক শিশুর বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরে দলদলি ইউনিযনের মধ্য খড়কপুর গ্রামে আরিফার বাড়ির পেছনে প্রায় ৩শ’ গজ দূরে রাসায়নিক সারের একটি মুখবাঁধা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই মরদেহ উদ্ধার করে। আরিফা ওই গ্রামের ডিপ-টিউবয়েল চালক আহসান হাবিবের মেয়ে ও স্থানীয় ব্রাক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন,গত ৩’ফেব্রæয়ারী বিকেলে বাড়ির নিকট থেকে নিখোঁজ হয় আরিফা। এরপর অনেক খুঁজে না পেয়ে ভোলাহাট থানায় নিখোঁজ ডায়রি করেন আরিফার পিতা। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রæতার জেরে এর পরপরই তাকে অপহরণ করে পরনের স্কার্ফ গলায় পেঁচিয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়। পরে গত মঙ্গলবার রাতে মরদেহ বস্তায় ভরে ফেলে রাখা হয়।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর আরও বলেন, মরদেহ উদ্ধারের পরপরই উর্ধতণ পুলিশ কর্মকর্তা,সিআইডির ক্রাইম সিন ও ফরেনসিক টীম,র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে আসেন। তিনি আরও বলেন, বুধবার(১৪ ফেব্রæয়ারী) দুপুরে জেলা হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় নিহত শিশুর পিতার হত্যা মামলা দয়েলের বিষয়টি প্রক্রিয়াধীণ। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।