বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

পা শা মো স্ত ফা কা মা ল

  • তোমার জন্যে সারা বছর ভ্যালেন্টাইন
  • ২০২৪-০২-১৪ ১৪:১৮:৫৫

তুমি আমার ছোট্ট বেলার কোষানাও
তোমায় নিয়ে ভেসে বেড়াই উজানগাঁও। 

বৈঠা লগি হাতের কাছে যেটাই পাই
হেঁইও টানে উজান গাঙ্গে নাও চালাই। 

ঢেউয়ের দোলায় দুলতে থাকে গাঙের বুক
নাও চালিয়ে ক্লান্ত হয়েই আমার সুখ। 

তোমায় চড়ে দোল খেয়ে গাই ভাটির গান
তুমি আমার সবুজ জমিন নীল আসমান।
 
তোমার বেলায় আর মানি না কোনো আইন
তোমার জন্যে সারা বছর ভ্যালেন্টাইন।
 


এ জাতীয় আরো খবর