পিংকি ভাবী স্বামী মতিনের সাথে ঝগড়ার পর ইচ্ছে করেই মরিচ, লবণ, হলুদ বেশি করে দিয়ে রান্না করে যেন খেতে না পারে তখন বুঝবে বৌয়ের সাথে ঝগড়া করার ফল।
মতিন রাত এগারোটায় বাসায় ফিরলো ক্লান্ত শরীরে।ক্লান্ত স্বরে বললো...
"পিংকি চোখ বন্ধ করো "
চোখ বন্ধ করতেই চুলে কিছু একটার স্পর্শ অনুভব করে পিংকি ভাবী।চোখ মেলে দেখে বেলি ফুলের মালা।মতিন বিষাদে বললো.....
"সারাদিন অফিসে একটুও মন বসেনি। আমার ছোট্ট পাখিটাকে বকা দিয়েছি, ভুল করেছি।নিজের কাছে খুব অপরাধী লাগছিলো।তোমার পছন্দের ফুল ও Candy নিয়ে এসেছি। রাগ কমেছে? "
এতোদিনের চেনা পরিচয়েও আজ যেন নতুন করে স্বামীর প্রেমে পড়ে গেল পিংকি।অশ্রুসিক্ত হয়ে পিংকি বল্লো.....
" হু রাগ কমেছে।তুমি হাত মুখ ধুয়ে আসো। আমি রান্না করি "
মতিন ভ্রু কুঁচকে বললো" কেন রান্না করোনি?"
প্রতিত্তোরে পিংকি শুধু মাথা নাড়লো।

কি আশ্চর্য! মতিন বিষয়টা বুঝতে পেরে বলে...
"আচ্ছা ঠিক আছে, নতুন করে আর রান্না করতে হবে না।তরকারিতে বাড়তি একটু পানি দিলেই তো লবণ, ঝাল কমে যাবে। ব্যাপার না,মেসে থাকতে কত এভাবে খেয়েছি " !
রেগে গিয়ে পিংকি বল্লো "তখন তোমার বউ ছিলোনা তাই খেয়েছো।এখন বউ আছে। ফ্রীজে মাংস আছে, পোলাও রান্না করি? "
"মতিন বলল-আচ্ছা ঠিক আছে।আমি হাত মুখ ধুয়ে পেঁয়াজ কেটে দিচ্ছি।তুমি আবার কাটতে যেয়ো না, হাত কেটে ফেলবে "
লোকটার এই এক সমস্যা।আমার রাগ কখনোই দীর্ঘস্থায়ী হতে দেয় না।এতোটা কেন? একটু কম ভালোবাসলেও তো কোনো ক্ষতি ছিলো না !!!