মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে কৃষিবিদ দিবস-২০২৪ উদযাপিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-১৩ ২২:৫৪:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে দিবানিশি,উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে স্মার্ট কৃষি’- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে  কৃষিবিদ দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৩ফেব্রæয়ারী) সকালে এ উপলক্ষে কৃষিবিদ ইনিষ্টিষ্টিউশন বাংলাদেশ,জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পূষ্পস্তবক অপর্ণের পর জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে এসে শেষ হয়। এখানে বেলুন ওড়ানোর পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখা সভাপতি ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ্উপ-পরিচালক পলাশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ্অতিরিক্ত উপ-পরিচালক রহিমা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চাঁপাইনববাবগঞ্জ কল্যাণপুর হটিকালচার সেন্টার উপ-পরিচালক বিমল কুমার প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যাণতত্ব গবেষণা কেন্দ্রের ( প্রাক্তন আম গবেষণা কেন্দ্র) উর্ধতণ বৈজ্ঞানিক কর্মকর্তা মোশারফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান,জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক আব্দুল মান্নান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.গোলাম মোস্তফা,জেলা মৎস অফিসার মাহবুবুর রহমান,জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামীম ইকবাল প্রমুখ।
সভায় কৃষিবিদ দিবসের গুরুত্ব,কৃষিবিদদের লক্ষ্য, সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো  হয়,কৃষিবিদ ইনিষ্টিষ্টিউশন বাংলাদেশ ২০১১ সালে যাত্রা শুরু করলেও এবরাই প্রথম সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে। 
 

 


এ জাতীয় আরো খবর