শনিবার, মে ২, ২০২৬

কোম্পানীগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-১৩ ২২:৪৮:৫৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পূর্ব চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও সমাজ সেবক ওয়ালি উল্যাহ মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন
পূর্ব চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুল্যাহ হারুন,আমেরিকান প্রবাসী হাজী নুরেজ্জামান লাকী,ধনী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন মাষ্টার,বেলজিয়াম প্রবাসী কামাল উদ্দিন, চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার ফজলুল হক,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মু: ওমর ফারুক,পূর্ব চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র মজুমদার,জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম,সমাজ সেবক হকসাব রিয়াদ।
উপস্থিত ছিলেন চরহাজারী এ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ মাহবুবুর রহমান,
হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস আরা বেগম,চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা সুলতানা,চরহাজারী নূর নগর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল হাই,দক্ষিণ মধ্যম চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল কবীর,শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার,হাজী মাহবুবুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার,
মধ্য পূর্ব চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেম্বুধর মজুমদার,জোতিষ নমিতা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রিপন চন্দ্র মজুমদার প্রমূখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পূর্ব চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মধ্য পূর্ব চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়,দক্ষিণ মধ্যম
চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়,শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়,
জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়,এ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,জোতিষ নমিতা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়,চরহাজারী নূর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাজী মাহবুবুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়,।

 


এ জাতীয় আরো খবর