বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-১১ ১৯:১১:৪৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ(৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত শনিবার (১০ফেব্রæয়ারী) সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে তিনি মারা যান। মৃুত্যুকালে তিনি দুই ছেলেসহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। রবিবার (১১ ফেব্রæয়ারী) সকাল ১১টায় কয়লাদিয়াড় গ্রামে পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন,শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয়  মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
 

 


এ জাতীয় আরো খবর