শহিদ আদনান তাসিনের পিতা ও সড়কে সন্তান স্বজনহারা পরিবার ফোরাম এর আহ্ববায়ক বলেন, ২০১৯ সালেরছইই দিনে আদনান তাসিন সেন্টজোসেফ থেকে বাসায় ফেরার পথে দ্রুতগামি ব্রাম্মণবাড়িয়ার “উত্তরা পরিবহন” নামের ঘাতক বাস তাকে ঢাকা বিমানবন্দর সড়ক শেওড়া বাস স্ট্যান্ড (বর্তমান প্রস্তাবিত আদনান চত্বর) জেব্রাক্রসিংয়ের উপর শিক্ষার্থীর পোশাকে দেখে ২৯শে জুলাইয়ের রমিজুদ্দিনের দিয়া-করিম আন্দোলনের কারণে সৃষ্ট ক্রোধে আক্রোশে ঘাতক তাকে ঠাণ্ডা মাথায় চাকায় পিষ্ট করে নৃশংসভাবে হত্যা করে।
এই নির্মমহত্যাকান্ড, মিডিয়ায় না আসা, ভাইরাল না হওয়া ও তার অসুস্থ বাবার প্রভাব, টাকার শক্তি না থাকার কারণে আজও ঘাতকদের ধরা হয়নি,বিচারও হয়নি, নো ভাইরাল নো জাস্তিজ
এখনও পুলিশ ঘাতককে খুঁজেও পায়না, ধরাই যদি না হবে - বিচার হিবে কিসে? আর পুলিশ যে রিপোর্ট দিবে তার উপর বিচার হবে!! মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন সড়কে হত্যাকাণ্ডের শিকার হল, সরকারি কুর্মিটোলা হাসপাতাল পুলিশ কেসের ভয়ে চিকিৎসা না করে বারান্দায় বিনা চিকিৎসায় ফেলে রাখে, আমরা ২ ঘণ্টা পর জানার পর - ঢাকা সি এম এইচ নিয়ে যাই, সিএমএইচ "লাল" কালিতে ডেড সার্টিফিকেট দেয় যেখানে লেখা "received dead body- কিন্তু পুলিশ তদন্ত রিপোর্ট দেয় যা তাদের মনের মত যেমন প্রথমেই পুলিশ বলছে, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে !!!! চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন !!!! কোন হাসপাতালে ভর্তি ছিল? বা কোন হাসপাতালে চিকিৎসা দিয়েছিল? পুলিশ আরও সুপারিশ করেছে "মামলা থেকে মালিক - পরিচালকদের অব্যাহতি দেয়ার জন্য কারন হিসেবে বলেন, ভিকটিম চিকিৎসাধিন অবস্থায় মারা যায় - আমি পুলিশের কাছে জানতে চাই, কথায় আমার সন্তান ভর্তি ছিল ও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়?
আদনান তাসিন নিহত হওয়ার দিন পুলিশ বাদী হয়ে খিলক্ষেত থানায় সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় মামলা করে। শুরুতে খিলক্ষেত থানায় তাসিনের মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোফাখখারুল ইসলাম। এখন মামলাটির তদন্তকারী কর্মকর্তা হলেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার। এ বছরের ১৫ জানুয়ারি তিনি আগের ধারা পাল্টে দণ্ডবিধি ২৭৯/ ৩০৪ খ ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে চালক হিসেবে মো. জাকির (৪০) নামে এক ব্যক্তিকে একমাত্র আসামি করা হয়েছে। বাসের মালিক সাত্তার হাওলাদার এবং বাসটি লিজ নিয়ে পরিচালনাকারী এমরান শেখের অব্যাহতি চাওয়া হয়েছে ও আদালতে ভুল প্রতিবেদন জমা দেওয়া হয়!
আদনান তাসিনের বাবা বলেন, ‘মামলাটির ব্যাপারে যতটা ফাঁকফোকর রাখা যায়, তা রেখে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। জব্দ করা বাসটি মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের অভিযোগপত্রে চালক হিসাবে জাকিরের ঠিকানা উল্লেখ করা হয়েছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাবচালা গ্রাম। গত ২৪ সেপ্টেম্বর সেখানে যান প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি। জাকিরের বাবা বিল্লাল হোসেন ওরফে কানা বিল্লাল দাবি করেন, বাস দুর্ঘটনার পর থেকে তাঁর ছেলে আর বাড়িতে আসেননি। তাঁর ভাষ্য, ‘আমরা ধইরা নিছি ও মইরা গেছে। পরিচয় না পাইয়া হয়তো কেউ দাফন কইরা ফালাইছে।’
জাকিরদের বাড়ির আশপাশে একাধিক বাসিন্দা জানান, জাকিরকে এলাকায় দেখা যায়।
মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ও দুর্ঘটনা নামের আড়ালে সড়ক হত্যা বন্ধের দাবিতে,দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, ঢাকায় "সড়কে সন্তান-স্বজনহারা অভিভাবক ফোরাম" আয়োজিত জাতীয় প্রেসক্লাবে, প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি থাকলেও একই স্থানে বিএনপি'র সমাবেশের কারণে তা আনুষ্ঠানিক ভাবে পালিত হয়নি, মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, জাতীয় প্রেসক্লাবে, প্রতিবাদ ও মানববন্ধন,তারিখটি পরে ঘোষণা করা হবে
তার স্মরণে পারিবারিকভাবে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও অসহায়দের মধ্যে অর্থ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।