মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সড়কে পণ্যবাহী যানবাহনের গতিরোধ করে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-০৭ ২০:২০:০২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় প্রধান সড়কের উপর অভিযান চালিয়ে পণ্যবাহী ট্রাক,সবজির পিকআপ ও পণ্যবাহী অটোরিক্সার গতিররোধ কওে স্থানীয় প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে চাঁদা তোলার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হল- আমনুরা ঝিলিম বাজার এলাকার মৃত মন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম(৫৫),একই এলাকার মৃত শামসুল হকের ছেলে নবাব আলী(৪০) ও অনিল বর্মণের ছেলে সুপদ বর্মণ(৪৫)। র‌্যাব জানায়,বুধবার(৭ ফেব্রæয়ারী) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নওগাঁ জেলার একাধিক উপজেলার আন্ত:যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র আমনুরা এলাকার প্রধান সড়কে ওইসব যানবাহনের গতিরোধ করে চাঁদা আদায়ের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় জব্দ হয় চাঁদা আদায়ের রশিদ বই, গাড়ি থামানোর লাল পতাকা ও চাঁদা হিসেবে আদায়কৃত নগদ টাকা। বুধবার রাত ৮টার দিকে চাঁপাইনববাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবৎ জনসসাধারনের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ওই সড়কের উপর উল্লেখিত যানবাহন হতে চাঁদা তুলে আসছিল। বুধবার দুপুরে চাঁদা আদায়কালে ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান চাঁপাইনববাবগঞ্জ র‌্যাব ক্যাম্প উপ-অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।

এ জাতীয় আরো খবর