বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

শি মু ক লি

  • শীত কাহন
  • ২০২৪-০২-০৬ ১০:০৫:৪৫

শীতের একটা আলাদা গন্ধ থাকে..... 
শীত যখন আসে তখন একরকম আবার 
শীত চলে যাওয়ার সময় আরেকরকম.... 
সবাই এই সম্মোহনী গন্ধ পায় কিনা জানিনা 
তবে আমি পাই..... 
সেরকমই শীতের আছে একটা আলাদা রুপ..... 
আমার কাছে শুভ্র শুভ্র সে রুপ......
শীতের সকালগুলোয় কুয়াশামাখা হু হু করা উত্তুরে হাওয়া 
কখনো কি মনে করে দেয় পুরোনো কারো কথা? 
হুম, হয়তোবা.... পুরোনো কিন্তু স্মৃতিতে উজ্জ্বল....... 
আচ্ছা, খুব শীতে কি একটু বিষন্নতা ভর করে?? 
আর অল্প শীতে সুখী সুখী এক কর্মচাঞ্চল্য!!
 
আসলে প্রত্যেকটা ঋতুর আলাদা একটা রহস্য থাকে.... 
সে রহস্যটা একেকজনের কাছে একেকরকম..... 
এই যে কোনো এক অভিমানে 
ঝরে যাওয়া পাতাদের উপাখ্যান....... 
আর অ-নে-ক দিন ছুঁয়ে না দেখা আমার 
কবিতাদের অব্যক্ত অভিমান..... 
বুকের মধ্যে জমে থাকা হাজারো শব্দের কোলাহল 
কেনো যেনো শীত এলেই মনের গহীনে 
 চন্দ্রমল্লিকা হয়ে ফোটে....... 

আমি জানিনা শুভ্রতা আমাকে কেনো এতো টানে! 
শীতে এতো রঙের ফুল এতো বাহারি রঙের পসরা..... 
তবু আমি শুভ্রতায় খুঁজে ফিরি আমার বসন্ত রূপী শীত।


এ জাতীয় আরো খবর