নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলে বেড়াচ্ছে ইন্টার মায়ামি। তারই অংশ হিসেবে রোববার হংকং একাদশের বিপক্ষে খেলতে গিয়েছিল মায়ামি।লিওনেল মেসির খেলা দেখবেন এ আশায় হংকংয়ে মুহূর্তেই ফুরিয়ে গিয়েছিল ম্যাচের টিকিট। কিন্তু দলের সঙ্গে দেশটিতে গিয়েও মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তারকার। কিন্তু হ্যামেস্ট্রিংয়ে চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে নামেননি মেসি। এতেই বেঁধেছে বিপত্তি।
তাতেই ক্ষুব্ধ হংকংয়ের দর্শকরা। এমনকি আয়োজকদের যে অর্থ অনুদান দিয়েছিল হংকং সরকার সেটাও ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
মেসি এ ম্যাচে না খেললেও তার দল ইন্টার মায়ামি ৪-১ গোলের ব্যবধানে সহজ জয় পেয়েছে।
মেসির খেলা দেখতে মাঠে ছিলেন ৩৮ হাজার ৩২৩ জন দর্শক। টিকিটের জন্য তাদের গুণতে হয় এক হাজার হংকং ডলার, বাংলাদেশী টাকায় যা প্রায় ১৪ হাজার। অনেকের আবার এর চেয়েও বেশি অর্থ খরচ হয়। কিন্তু মেসি না খেলায় সবাই ক্ষুব্ধ হয়েছে এবং মাঠেই দুয়ো দিয়েছে।
আমরা মেসিকে চাই, আমরা মেসিকে চাই’- এভাবে উচ্চস্বরে স্লোগান দিতে থাকে দর্শকরা। অনেকেই বলতে থাকেন,'রিফান্ড, রিফান্ড'। মানে অর্থ ফেরত দাও।
মেসিকে না খেলোনোয় আয়োজকদের কাছে ব্যাখ্যা চেয়ে বিবৃতি দিয়েছে হংকং সরকার,'আজকে মেসির না খেলার বিষয়ে সরকার এবং সেই সঙ্গে ফুটবল ভক্তরা আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে খুবই হতাশ। ফুটবল ভক্তদের কাছে আয়োজকদের ব্যাখ্যা দেওয়া উচিত।
জোনাথন নামের এক সমর্থক যেমন বলেছেন,'আমি সত্যি খুবই হতাশ। সবাই মেসিকে দেখতে চেয়েছিল। প্রতারিত হয়েছি এমনটা মনে হচ্ছে। মেসিকে ছাড়া এটা হংকং লিগের অন্য আরেকটি ম্যাচের মতোই।'