হংকংয়ে প্রীতি ম্যাচ খেলতে হংকং একাদশের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।এর আগে সৌদি আরবে দুই প্রীতি ম্যাচে বিধ্বস্ত হয়েছিল ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিংয়ের চোট থাকলেও এ ম্যাচে মেসিকে পাওয়ার সম্ভাবনা আছে বলে জানান মায়ামির কোচ টাটা মার্টিনো। ম্যাচ শুরু হবে আজ রোববার দুপুর ২টায়।
একের পর এক ম্যাচ হেরে ভালো অবস্থানে নেই ইন্টার মায়ামি। বেশ কিছুদিন ধরেই চোটে ভুগছেন মেসি। যে কারণে আল নাসরের বিপক্ষে ম্যাচে পুরো সময় মাঠে দেখা যায়নি তাকে। ম্যাচের ৮৩ মিনিটে মাঠে নেমেছেন তিনি। চোট পুরোপুরি সারেনি এখনও। ফলে হংকং একাদশের বিপক্ষে লিও মাঠে নামবেন কি না, তা নিয়ে আছে ধোঁয়াশা।
ইন্টার মায়ামির কোচ মার্টিনো বলেন, ‘হংকংয়ে আসার আগে আমরা দুটি কঠিন ম্যাচ খেলেছি। ফুটবলারদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। আশা করি এই ম্যাচে লিওনেল মেসিকে আমরা পাব। যত বেশি সময় সম্ভব মেসি খেলবে। তার খেলা প্রায় নিশ্চিত।’