বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

হেফজ ও এতিমখানায় লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহিমের শীতবস্ত্র বিতরণ

  • লোহাগাড়া প্রতিনিধি :
  • ২০২৪-০২-০৪ ১১:৩৬:৩৫

চট্টগ্রামের লোহাগাড়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এম ইব্রাহিম কবির। চলমান শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে শনিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার চুনতিস্থ আল্লামা ফজলুল্লাহ্ (রহ.) আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে বিভিন্ন হেফজ ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র বিতরণ করেন। 
এসময় উপস্থিত ছিলেন, আল্লামা ফজলুল্লাহ্ (রহ.) আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইছমাঈল, উত্তর পান্ত্রিশা শাহ মজিদিয়া রশিদিয়া হেফজখানা ও এতিমখানার মহাপরিচালক মাওলানা হাফেজ সাবের আহমদ, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর, সাকিব মাহমুদ রুবেল, শিক্ষক সালেহ আহমদ, সাকিব আজাদ, সাকিব আহমদ প্রমুখ। 
উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির বলেন, প্রতিবছর আমরা পারিবারিক উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবছরও শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি। এ ধারাবাহিকতায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

 


এ জাতীয় আরো খবর