মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

  • হাসান মেহেদী :
  • ২০২৪-০২-০২ ১৬:৫৮:০৩
চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি (জিপ) এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৬৫) নামে ১জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আরো ৬ জন। আহতদের দুইজনের অবস্থা আশংকাজনক। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসের ৭জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন রামগড় পৌরসভার কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। ফটিকছড়ি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৭ জনকে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল মাহমুদ বলেন, মাইক্রোবাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত একজন হাসপাতালে মারা যান।

এ জাতীয় আরো খবর