রবিবার, মে ৩১, ২০২৬

ইসরাইলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনে ত্রাণ তহবিল অর্থায়ন স্থগিতের সমালোচনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-৩১ ০৯:১৫:৪৮

ইসরাইলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণসহায়তা দিয়ে আসা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’কে এবার অর্থ দেয়া স্থগিত করায় কয়েকটি দেশের সমালোচনা করেছে অ্যাকশনএইড, অক্সফাম এবং সেভ দ্য চিলড্রেন সহ ২১টি মানবিক সাহায্য সংস্থা। 
যৌথ বিবৃতিতে তারা বলছে, এই যুদ্ধে ইতোমধ্যেই ১৫২ জন ইউএনআরডব্লিউএ’ কর্মী নিহত হয়েছে। জাতিসংঘের ইউএনআরডব্লিউএ লক্ষ লক্ষ মানুষকে সেবা দেয়। কেবল গাজাতেই নয়, পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, জর্ডান, লেবানন এবং সিরিয়াতেও ত্রাণ সহায়তা দিয়ে থাকে।  
এদিকে, ইউএনআরডব্লিউ তে অর্থায়ন স্থগিত করেছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেছেন, সংস্থাটির কিছু কর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগের তদন্ত না হওয়া পর্যন্ত ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থাকে অর্থায়ন স্থগিত করেছে। 
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘ দ্রুত এবং দক্ষতার সাথে অভিযোগের তদন্ত করতে কাজ করছে। ইসরাইলের অভিযোগের প্রেক্ষিতে কিছু কর্মচারীকে বরখাস্তও করা হয়েছে। 
গত বছরের ৭ই অক্টোবর ইসরাইলে চালানো হামাসের হামলার সাথে ফিলিস্তিনে নিযুক্ত ইউএনআরডব্লিউএ’র কর্মীরা জড়িত এমন অভিযোগে এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৯টি দেশ এই তহবিলে অর্থায়ন স্থগিত করে। জার্মানি অর্থায়ন স্থগিত করলেও পরে সংস্থাটির তহবিলে পুণরায় সহায়তা দিতে সম্মত হয়।  


এ জাতীয় আরো খবর