উড্ডয়নের দুই ঘণ্টার পর যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। শনিবার রাতে (২৭ শে জানুয়ারি) রাতে ফ্লাইট ফিরে আসে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ১৪৯ জন যাত্রী নিয়ে শারজাহগামী ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি কলকাতার কাছাকাছি পৌঁছানোর পর উড়োজাহাজে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। পরে রাত ৯টা ৩৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্র“প ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, সমস্যা দেখা দেওয়ার পর পাইলট কোনো ধরনের ঝুঁকি নেননি। তিনি উড়োজাহাজটিকে ফিরিয়ে এনেছেন। এটি এখন বিমানবন্দরেই আছে। অবতরণের পর এয়ারপোর্টে থেকে উড়োজাহাজটিকে সরিয়ে নেওয়া হয়েছে। উড়োজাহাজের সমস্যা সমাধানের কাজ চলছে। ফ্লাইটের যাত্রীদের রাত্রিযাপনের জন্য ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।