মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

শক্তি ফাউন্ডেশন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০১-২৭ ১৮:৪৭:৩৩
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বৃহত্তম বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান (এনজিও)। প্রতিষ্টানটি খুলনা রিজিয়নের খুলনা সদর এরিয়ার আফিলগেট খুলনা -০১৬৭ নং শাখায় শনিবার ১৫০ জন শীতার্ত সদস্যদের মাঝে ১৫০ টি কম্বল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানার ওসি তদন্ত পলাশ কুমার দাশ , ,এছাড়াও শক্তি ফাউন্ডেশন থেকে উপস্থিত ছিলেন রিজিয়নাল হেড খুলনা রিজিয়ন শিশির কুমার দাস,এরিয়া সুপারভাইজার খুলনা সদর এরিয়া মোঃ আরিফুল হক, সিনিয়র শাখা ব্যবস্থাপক আফিলগেট খুলনা মোঃ ইমরান মিনা, শাখা হিসাবরক্ষক আফিলগেট খুলনা মোঃ মোস্তফা কামাল । রিজিয়নাল হেড খুলনা রিজিয়ন শিশির কুমার দাস তার বক্তৃতায় বলেন ১৯৯২ সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো (প্রধান মন্ত্রীর কার্যালয়) এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস থেকে নিবন্ধনকৃত। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় সমগ্র বাংলাদেশে ৫১৮ টি শাখা অফিস ও ৮৭ টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ- সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ এবং উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরো খবর