রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ১৪

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২৬ ১০:৪৬:৪২

শুক্রবার (২৬ জানুয়ারি) বিভিন্ন কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূলহোতাসহ ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি জানিয়েছেন।
 তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর পর্যন্ত রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে তাদের কাছ থেকে এক হাজার ২০০’র বেশি ট্রেনের টিকিট উদ্ধার করা হয় বলেও জানান তিনি।  
তিনি বলেন, এ বিষয়ে আজ রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


এ জাতীয় আরো খবর