শিরোমনি ওয়ালটন প্লাজার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত
- শেখ বদর উদ্দিন
-
২০২৪-০১-২৫ ২০:২০:৩৪
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের একটি ধারক। তবে নগরায়ণের প্রভাবে পিঠা ধীরে ধীরে বিলুপ্তির পথে। নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে শিরোমনি ওয়ালটন প্লাজার উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।গতকাল সকাল ৯ টায় পিঠা উৎসবের সূচনা হয়। দিনব্যাপী চলে এই উৎসব । এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার শিরোমনি শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, ফ্লোর ইনচার্জ সোহান শেখ, মোঃ বিল্লাল, রিগান, মশিউর রহমান, হায়াত, সাব্বির আহম্মেদ, নয়ন, কাজী সাজ্জাদ সহ কর্পোরেট গ্রাহক এবং বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত কর্পোরেট গ্রাহকরা বলেন গ্রামীণ ঐতিহ্য ধারণে এ আয়োজন প্রশংসনীয়। এ উৎসবটি পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে।