রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সোমবার সিলেট-৩ আসনের মনোনয়ন জমা দিবেন ফারজানা সামাদ চৌধুরী

  • সিলেট প্রতিনিধি
  • ২০২১-০৬-০৬ ১০:৫৮:১৮

সিলেট প্রতিনিধি: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ)আসনের উপনির্বাচনে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র সহধর্মিনী ফারজানা চৌধুরী সোমবার (৭ জুন) মনোনয়ন ফরম জমা দিবেন।

এরআগে গত শুক্রবার (৪ জুন) দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফারজানা সামাদ চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন এমপির এপিএস জুলহাস আহমেদ।এসময় জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জুলহাস আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট-৩ আসনকে নৌকার ঘাঁটিতে পরিণত করতে দীর্ঘ দুই যুগ পরিশ্রম করে লক্ষ লক্ষ নেতা কর্মী ও সাধারণ জনগের আস্থা অর্জন করেছেন। তার এই অবদানের স্বীকৃতি ও সিলেট-৩ আসনের জনগনের চাওয়াকে মূল্যায়ন করে সিলেট-৩ আসনের উন্নয়নের কাজ প্রয়াত নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী’র পরিকল্পনা মাফিক অব্যাহত রাখার স্বার্থে ফারজানা সামাদ চৌধুরী-কে আওয়ামী লীগের মনোনয়ন দিবেন বাংলাদেশের প্রতিটি জনগনের আস্থার জায়গা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এজন্য ফারজানা সামাদ চৌধুরী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সিলেট-৩ আসনটি শূন্য হয়েছে। আগামী ১৪ জুলাই এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


এ জাতীয় আরো খবর