খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত
- হাসান মেহেদী:
-
২০২৪-০১-২৩ ১১:৫০:৫২
- Print
খাগড়াছড়িতে বাস চাপায় শহিদুল আলম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শহিদুলের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার সুয়াবিলে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তারা মোটরসাইকেল যোগে খাগড়াছড়ি যাচ্ছিলেন। আজ (মঙ্গলবার) সকাল আটটার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের হাতিমুড়া সিকান্দর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, শহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে অন্য একজন যাত্রীসহ খাগড়াছড়ি যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম অভিমুখী শান্তি পরিবহনের একটি বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন। তাদের মানিকছড়ি স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর শহিদুলের মৃত্যু হয়। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।