বুধবার, আগস্ট ১৯, ২০২৬

শিরোমণিতে মৎস অধিদপ্তরের উদ্যোগে চিংড়ি চাষ পদ্ধতি ক্লাষ্টার কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০১-২২ ২২:৩৫:০৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমণি বিলডাকাতিয়ায় ফুলতলা উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে ক্লাষ্টার ঘেরে গলদা চিংড়ি চাষ পদ্ধতি কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠান ২২ জানুয়ারী সোমবার সকাল ১০টায় শিরোমণির ৯নং ওয়ার্ডের বিল ডাকাতিয়া খাল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। উপ প্রকল্প পরিচালক এস সি এম এফ পি সরোজ কুমার মিস্ত্রী’র সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ হাসিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসী নিশা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফুলতলা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া মেরিন ফিসারিজ অফিসারবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও গোপালগঞ্জ জেলায় ৩৫০টি চিংড়ি ক্লাসটার গঠন করা হয়েছে। এ সকল ক্লাসটারে প্রচলিত সনাতন পদ্ধতির পরিবর্তে প্রযুক্তি ভিত্তিক উন্নত সনাতন পদ্ধতির চিংড়ি চাষের মাধ্যমে নিরাপদ চিংড়ি উৎপাদন বৃদ্ধি করা, ক্লাসটার পদ্ধতিতে চাষিরা ঘেরের মাটি কেটে পানির গভীরতা ৪ থেকে ৫ ফুট পর্যন্ত বজায় রাখা, পাড় চওড়া ও মজবুত করে জৈব নিরাপত্তা বজায় রাখা, চাষের ক্ষেত্রে গুড একুয়া-কালচার প্র্যাকটিস অনুসরণ করে চিংড়ি উৎপাদন বৃদ্ধি করা। নিরাপদ চিংড়ি উৎপাদন হওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির মূল্য ও চাহিদা বৃদ্ধি পাবে। এছাড়া চিংড়ির চাষ সম্প্রসারণ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মেইন ফিশারিজ অফিসার কচি খানম, সার্ভিস প্রোভাইটার পাপড়ী বসু, শেখ রবিউল ইসলাম, কাজী আজাদুর রহমান হিরোক, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা, মাস্টার মনিলাল মন্ডল, মেম্বার সাইফুল ইসলাম , আনোয়ার হোসেন বিশ্বাস, শেখ হেমায়েত হোসেন, মুন্সী আব্দুল মান্নান, মীর আকতার হোসেন, শেখ আফজাল হোসেন, শেখ আহাদ আলী, হাবিবুর রহমান সরদার, নেহার ঢালী, শ্যামল মন্ডল, শেখ আব্দুল গফ্ফার, মোঃ ইদ্রিস আলী, শেখ হাবিবুর রহমান, শেখ আসাবুর রহমান,তাহাজ্জত হোসেন সহ মৎস্য চাষীরা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর