বুধবার, জুলাই ২৯, ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২১ ২৩:৩৫:০৯

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। 
মেলবোর্ন পার্ক কোর্টে ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোর বিপক্ষে দাপুটে জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জকোভিচ। 
মান্নারিনোকে জকোভিচ হারিয়েছেন সরাসরি ৩-০ সেটে। 
১ ঘণ্টা ৪৪ মিনিটের খেলায় প্রথম দুই সেটে মান্নারিনোর বিপক্ষে সহজেই ৬-০ গেমের জয় তুলে নেয় জকোভিচ। 
তৃতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ে ম্যাচে ফেরার চেষ্ঠা করে মান্নারিনো। কিন্তু শেষ পর্যন্ত তাকে ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজের যায়গা নিশ্চিত করে জকোভিচ।
কোয়ার্টার ফাইনালে উঠে নিজের ২৫তম গ্র্যান্ডস্ল্যাম টেনিস শিরোপা জয়ের সুযোগ টিকিয়ে রাখলো ৩৬ বছর বয়সী নোভাক জকোভিচ।

 


এ জাতীয় আরো খবর