যশোরের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান 'চৌগাছা পরিবার' সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে টলিতে পা ভেঙ্গে যাওয়া অসহায় আব্দুলকে চিকিৎসা খরচের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। অসহায় আব্দুল, যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দীঘলসিংহা গ্রামের সুলতান মিয়ার নাতিছেলে। আজ রবিবার (২১ জানুয়ারি) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ মানবতার ফেরিওয়ালা সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে এই নগদ অর্থ প্রদান করা হয়।
জানা গেছে দীঘলসিংহা গ্রামের এই আব্দুলের পিতামাতা নাই সে তার নানা বাড়িতে বেড়ে উঠেছে অভাবের সংসার, তাই বেশি লেখাপড়া করতে পারেনি অল্প বয়সে তাকে জীবিকা নির্বাহের জন্য টলিতে কাজ করতো। কিছুদিন আগে সেই টলিতেই তার মারাত্মক ভাবে পা ভেঙ্গে যায় কিন্তু তার পরিবার অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছেন না এমতাবস্থায় তার প্রতিবেশী মোঃ জিহাদ হোসেন বিষয়টি দেখে চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনকে জানায় এবং তাৎক্ষণিকভাবে সকলের কাছ থেকে কালেকশন করে সংগঠনের পক্ষ থেকে ১০,০০০(দশ হাজার) টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহবানে অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি মোঃ শাহিন কবির, জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, মোঃ আছির উদ্দিন, মোঃ ফারুক হোসেন, দীপ্ত বিশ্বাস, মোঃ অমিত হাসান রাব্বী, মোঃ রাকিবুল ইসলাম রনি সহ স্থানীয় আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
"বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।