বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০১-২১ ২২:৩৯:০৬

কোম্পানীগঞ্জ  প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুনামধন্য ও জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বসুরহাট পৌর হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন। এসময়ে  শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা বিক্সফিল্ড মালিত সমিতির সভাপতি আবদুস সাত্তার, বসুরহাট দোকান মালিক সমিতির সাবেক সভাপতি সুলতান নাছির উদ্দিন মুন্না,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম  তানভীর,বসুরহাট কাঁচা বাজার একতা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ওমর ফারুক, পরিচালক জসিম উদ্দিন, জামাল উদ্দিন মাসুদ,ইসমাইল বাহার, গোলাম ছারওয়ার, রহিম উল্যাহ,মোসলেহ উদ্দিন রুবেল,মো: জামসেদ,মিজানুর রহমান মানিক,মহিবুল হক নাহিদ।
সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম শুভেচ্ছা  বক্তব্য ও বিগত বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী,  অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন, ২০২২ ২০২৩ বিগত অর্থ বৎসরের বার্ষিক অডিট রিপোর্ট এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট পেশ করেন।
বক্তব্য শেষে ২০২৩-২০২৪অর্থ বছরে ৭ কোটি ২০ লক্ষ ৭০ হাজার ৩৯৩ টাকা, মূলধন বাজেট ও ৯২লক্ষ ২০ হাজার টাকা রাজস্ব বাজেট পেশ করা হলে উপস্থিত সকল সদস্যদের কণ্ঠ ভোটে অনুমোদন দেয়া হয়। শেষে ২০২২-২০২৩অর্থ বছরের সর্বোচ্চ শেয়ার ক্রয় ও সঞ্চয় জমার উপর ১০জন, শেয়ার সঞ্চয় আমানত জমার উপর ১৫জনকে সম্মাননা পুরস্কার প্রদান এবং ৮০জন উপস্থিত র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে উপস্থিত সদস্যদের মাঝে ৫শ টাকা করে বিতরণ করেন।
এছাড়াও ২০২২-২০২৩অর্থ বছরে অর্জিত লভ্যাংশ শেয়ারের ওপর ৪ শতংশ, সঞ্চয় ওপর  আমানত এর ওপর ৬  শতাংশ লভ্যাংশ  বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর