বরগুনা প্রতিনিধি: বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে যুবদের ক্ষমতায়ন ও জাতীয় যুব-নীতি -২০১৭ বাস্তবায়নে এনজিওসমূহের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ( ২১ জানুয়ারি ) রোববার সকালে ঢাকা আগারগাঁও এনজিও বিষয়ক ব্যুরো হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় " যুবদের ক্ষমতায়ন ও জাতীয় যুবনীতি ২০১৭ বাস্তবায়নে এনজিওসমূহের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। । মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরো এর মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান , বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত। মতবিনিময় সভায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অফ কো-অপারেশন করিন হেনচোজ পিগনানি , ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ ,সুইজারল্যান্ড দূতাবাসের প্রেগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা,প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন রুপান্তরের নিবার্হী পরিচালক রফিকুল ইসলাম খোকন , সঞ্চালনায় ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক স্বপন পাল। ধন্যবাদ জ্ঞাপন করেন রুপান্তরের নিবার্হী পরিচালক স্বপন কুমার গুহ।
প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে। সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় রুপান্তরসহ অন্যান্য সংস্থা দেশের ৭টি বিভাগের ১৮টি জেলার ১শ ৪৭টি উপজেলায় আস্থা প্রকল্প বাস্তবায়ন করছে।