বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

টাঙ্গাইলে গত এক বছরে ৯৯টি সড়ক দুর্ঘটনা নিহত ৯১

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-০১-১৭ ২২:১৪:১২

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলে বিভিন্ন স্থানে গত এক বছরে (২০২৩ সালে) ৯৯টি সড়ক  দুর্ঘটনা ঘটে। এতে ৯১ জন নিহত ও ৮৪ জন আহত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনা কমাতে সড়ক আইন মেনে চলার জন্য সচেতনতামুলক সেমিনার করার দাবি জানিয়েছেন গাড়ি চালকরা।
পুলিশ সুত্রে জানাগেছে,২০২৩ সালের জানুযারী মাসে ৫টি সড়ক দুর্ঘনায় ৪জন নিহত ২ জন আহত, ফেব্রয়ারী মাসে ৭টি দুর্ঘটনায় ৭ জন নিহত ১ জন আহত,মার্চ মাসে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ৩ জন আহত,এপ্রিল মাসে ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত,মে মাসে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত ৫ জন আহত, জুন মাসে ১২টি দুর্ঘটনায় ১০ জন নিহত ১০ জন আহত, জুলাই মাসে ১৪টি দুর্ঘটনায় ১৭ জন নিহত ২২ জন আহত, আগষ্ট মাসে ১৪টি দুর্ঘটনায়  ১৪ জন নিহত ৪ জন আহত, সেপ্টেম্বর মাসে ১০টি দুর্ঘটনায় ৭ জন নিহত ১২ জন আহত। অক্টোবর মাসে ৪টি দুর্ঘটনায় ৩ জন নিহত ২ জন আহত, নভেম্বর মাসে ৬টি দুর্ঘটনায় ৪জন নিহত ৪ জন আহত এবং ড়িসেম্বর মাসে ১২টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ১৯ জন আহত হয়।
কয়েকজন গাড়ি চালকরা  জানান, উঠতি বয়সের ছেলেরা মটরসাইকেল নিয়ে যখন বের হয় তখন তারা অতিরিক্ত গতিতে চালায়। তারা প্রতিযোগিতা করে মটরসাইকেল চালায়।গত বছর যত দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে মটর সাইকেল চালককের সংখ্যাই বেশি।তাই বিশেষ করে মটর সাইকেল চালকদের জনসচেনতার জন্য সেমিনার করা প্রয়োজন বলে মনে করেন গাড়ি চালকরা।
নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি জানান,অল্প দক্ষ বা অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।এছাড়াও মটর বাইক চালকরা বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে জীবনহানির ঘটননা ঘটে থাকে। নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে সচেতনামুলক সেমিনার কর হয়।    
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) টাঙ্গাইলের সহকারি পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ জানান, সড়কে চলতে সড়কের আইন মেনে গাড়ী চালানো।এছাড়াও নিরাপদ ড্রাইভিংয়ের জন্য যা সবচেয়ে বড় প্রয়োজন সেটি হল মনোযোগ। যখনই গাড়ি চালানো হয় তখন খেয়াল রাখা উচিৎ মনোযোগ যেন গাড়ি এবং রাস্তার দিকেই থাকে। কখনই গাড়ি এবং রাস্তা থেকে মনোযোগ সরানো উচিৎ হবে না। একটু অমনোযোগী ড্রাইভিংয়ের কারণে ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা এটি মাথায় রেখে গাড়ি চালালে দুর্ঘটনা কমে যাবে বলে আশাবাদী তিনি।
এবিষয় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল জানান, অনেক সময় প্রতিযোগিতা করে অনেক ড্রাইভার গাড়ি চালিয়ে থাকেন। এটি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই ঠান্ডা মাথায় গাড়ি চালানো আর মনে রাখা উচিৎ আপনি গাড়ি চালানোর প্রতিযোগিতায় নামেননি,নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাতে গাড়ি চালাচ্ছেন এক জন চালক।তাহলে সড়ক দৃঘটনা অনেকাংশই কমে যাবে।
তিনি আরো জানান, চালানোর সময় কখনই হুটহাট করে গাড়ির গতিসীমা বাড়ানো বা কমানো যাবেনা। হুটহাট গাড়ির গতি বাড়ানো বা কমানোর কারণে বড় দুর্ঘটনা ঘটে। তাই যতদূর সম্ভব এই বিষয়টি মেনে গাড়ি চালানোর চেষ্টা করা উচিৎ।   

 


এ জাতীয় আরো খবর