বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০১-১৪ ১৭:৪৮:৪৬
চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে ৪টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আঁধারমানিক বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত জানা গেছে। পুড়ে যাওয়া রাব্বি টি স্টলের মালিক মোহাম্মদ রাব্বি বলেন, আমি রাত দশটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত দুইটায় খবর আসে দোকানে আগুন লেগেছে। মুহুর্তে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো রাব্বি টি স্টল, সাদ্দাম স্টোর , মানিক গ্রোসারি শপ, শাহাজাহান ফার্মেসি। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. জসীম উদ্দিন সকালের আলো'কে বলেন, আগুনে বাজারের চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।

এ জাতীয় আরো খবর