শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৩ ১০:০৪:৫৮

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে দগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০০ ঘড় পুড়ে গেছে। 
 তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশের ওই বস্তিতে আগুন লাগে। নিহতদের তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন বলেন, বিএফডিসির পাশে একটি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পাঠানো হয়। পরে যোগ করা হয় আরও পাঁচটি ইউনিট। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ভোররাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 
তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


এ জাতীয় আরো খবর