সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

অগ্রাধিকার ভিত্তিতে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১২ ১৮:৪৯:০৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর বৃহস্পতিবার পুরনো ও নতুন মিলিয়ে ৩৭ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বও বন্টন করে দেয়া হয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মাঝে। 
নতুন মন্ত্রিসভায় যোগ হয়েছে বেশ কিছু নতুন মুখ। মন্ত্রিপরিষদের এই পরিবর্তন দেশ ও মানুষের কল্যাণে নতুন ও ভালো কিছু বয়ে আনবে বলে আশা সাধারণ মানুষের। 
মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও বাজার দর নিয়ন্ত্রণে সবার আগে নজর দেবে বলে প্রত্যাশা  নি¤œ ও মধ্য আয়ের মানুষের। সেই সাথে স্বস্তির জীবনের নিশ্চয়তাও চায় তারা। 
অবশ্য রাজনীতি কিংবা সরকারের পরিবর্তন নিয়ে মাথা ব্যথা নেই খেটে খাওয়া মানুষদের। তাদের চাওয়া দিনশেষে পরিবার নিয়ে দু-বেলা খেয়ে পরে বেঁচে থাকতে পারা।
এ প্রসঙ্গে 'সকালের আলো' সম্পাদক এস এম আজাদ হোসেন বলেন, টানা চারবার এবং মোট পাঁচবার ক্ষমতায় আওয়ামী লীগ সরকার।জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে জনগনের প্রত্যাশা অনেক। তিনি প্রাইওরিটি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কাছে জনগণের পক্ষে দ্রুত কয়েকটি বিষয়ে নজর দিতে অনুরোধ করেন-জনগণের প্রত্যাশা-
১) দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা।
২) সড়ক দুর্ঘটনারোধে কোন পক্ষের সাথে আপোষ না করা এবং এলক্ষ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন।
৩) দুর্নীতিরোধে জিরো টলারেন্স গ্রহণ করা।
৪) দারিদ্র্যতা রোধে সামাজিক সুরক্ষা কার্যক্রম বিস্তৃত করা।
৫) সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করা।
অভিজ্ঞ ও নতুনদের নিয়ে গড়া নতুন মন্ত্রিসভা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রিসভায় অনেক নতুন মুখ থাকায় আশার নতুন আলো দেখছেন তারা। নতুন মন্ত্রিসভার কাছে মানুষের প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ স্বস্তিময় জীবনের নিশ্চয়তা।

 


এ জাতীয় আরো খবর