সোমবার, মে ২৫, ২০২৬

মন্ত্রীদের দফতর বণ্টন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১১ ১৯:৪৭:১২
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়। নতুন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্য মন্ত্রীরা হলেন- আ ক ম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী আনিসুল হক , আইনমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্পমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী ফারুক খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সমাজকল্যাণমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, খাদ্যমন্ত্রী আব্দুস সালাম, পরিকল্পনামন্ত্রী ফরিদুল হক খান, ধর্মমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ভূমিমন্ত্রী জাঙ্গাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল শহীদ, কৃষিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জিল­ুল হাকিম, রেলপথমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসনমন্ত্রী নাজমুল হাসান - যুব ও ক্রীড়ামন্ত্রী সাবের হোসেন চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষামন্ত্রী নসরুল হামিদ- বিদ্যুৎ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী - নৌ পরিবহন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক - পানি সম্পদ প্রতিমন্ত্রী বেগম সিমিন হোসেন রিমি - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মহিববুর রহমান - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত - তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী - প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী রুমানা আলী - প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম - বাণিজ্য প্রতিমন্ত্রী

এ জাতীয় আরো খবর