বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে-১ আসনে জয়ী নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী লাগাতার নির্যাতনের অভিয

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০১-১০ ১০:২৯:৫৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ -১ (শিবগঞ্জ) আসনে  পরাজিত স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী জেলা আ’লীগ  সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটি ওই আসনে জয়ী নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের কর্মী-সমর্থকদের  বিরুদ্ধে ট্রাকের নেতা,কমী ও সমর্থকদের  উপর নির্বাচন পরবর্তী লাগাতার নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার(৯’জানুয়ারী) দুপুরে শিবগঞ্জ ডাকবাংলো চত্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিবগঞ্জ উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক  ও ট্রাকের নির্বাচন পরিচালনা কমিটির আহব্ব্য়ক আতিকুল ইসলাম টুটুল খান। লিখিত বক্তব্যে সুনির্দিষ্ট ১১ টি ঘটনা উল্লেখ করা হয়।
টুটুল খান বলেন,নির্বাচনে জয়লাভের পর নৌকার কর্মী-সমর্থকরা বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রামে ট্রাক প্রতিকের প্রচারে অংশ নেয়া নেতা,কর্মী-সমর্থকদের প্রতিনিয়ত গালিগালাজ ও জীবননাশের হুমকি দিচ্ছে।তারা ট্রাক কর্মীদের বাড়ি,দোকানে হামলাসহ হত্যার উদ্দেশ্যে শারিরিকভাবে হামলা করছ্ ে। এর প্রতিটি ঘটনা পুলিশকে জানানো হলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় নি। বরং নৌকার কর্মীদের আক্রমণ না কমে বেড়্ইে চলেছে।
টুটুল খান যেসব ঘটনা তুলে ধরেন তার মধ্যে রয়েছে,গত ৭ ডিসেম্বর  রাতে মোবারকপুর ইউনিয়নে জেলা আ’লীগ সদস্য ও জেলা মহিলা আ’লীগ সহ-সভাপতি নুরজাহান বেগমের বাড়িতে হামলা ও ভাংচুর,একই রাতে একই ইউনিয়নের আ’লীগ সভাপতি তহুর আহমেদ ও তার ছেলে উপজেলা আ’লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাজিব আহমেদের বাড়িতে  হামলা ও ভাংচুর, ফল ঘোষনার পর একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাড়িতে হামলা ও ভাংচুর,একইদিন চককীর্ত্তি ইউনিয়ন আ’লীগ সাাধারণ সম্পাদক হুরুনুর রশিদ পাভেলের বাড়িতে ককটেল নিক্ষেপ।
গত ৮ ডিসেম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নে ট্রাক কর্মী রুহুল আমিনকে মারধর,হত্যার হুমকি ও ককটেল বিস্ফোরণ,একইদিন বিনোদপুর ইউনিয়নের বিশ^ননাথপুর ঘোনটোলা গ্রামে ট্রাক কর্মী মাহবুবুর রহমানকেকে মারধর ও আঙ্গুল বিছিন্ন করা (জেলা হাসপাতালে ভর্তি আছেন),একইদিন শিবগঞ্জ পৌর পিঠালিতলা গ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহীম আলীর বাড়িতে হামলা,একইদিন উপজেলা আ’লীগ সভাপতি ও ট্রাক প্রতিকের প্রচার কমিটির আহব্বায়ক আবু আহম্মেদ নজমুল কবির মুক্তা এবং তাঁর বাড়ির পাশের ৪টি বাড়িতে হামলা,ভাংচুর ও বাবুল আক্তার নামে এক ট্রাক কর্মীকে আহত করা,একই দিন ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি মোড়ে উজ্জল নামে এক ট্রাক কর্মীকে আহত করা (বাবুল ও উজ্জল শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি), একইদিন উজিরপুর ই্উনিয়নে ট্রাকের একটি অফিস  পোড়ানো, একইদিন শ্যমপুর ইউনিয়নের বড় হাদিনগর গ্রামে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মিন্টুর বাড়িতে ককটেল নিক্ষেপ প্রভৃতি।
এসব অভিযোগের ব্যাপারে নৌকা প্রার্থী নবনির্বাচিত ডা. শিমুল এমপি বলেন, আমি কখনও কোন  সহিংসতা পছন্দ করি না। পরাজিত হয়ে নির্বাচন ও আমাকে বিতর্কিত করতে এসব অভিযোগ তোলা হচ্ছে। তবে কিছু ঘটনার সাথে স্থানীয়,স্থানীয় রাজনৈতিক এবং ব্যাক্তিগত ও পারিবারিক ( উপজেলা আ’লীগ সভাপতির বাড়িতে হামলা) ঘটনার যোগসূত্র রয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বেশিরভাগ অভিযোগ ভিত্তিহীন। ৪টি ঘটনার অভিযোগ পেয়েছি। এর মধ্যে উপজেলা আ’লীগ সভাপতির বাড়িতে হামলা ও ঘোড়াপাখিয়ার ঘটনায় মামলা নেয়া হয়েছে। মোবারকপুরের নুরজাহানের ঘটনার জিডি ও বিনোদপুরে আঙ্গুল কাটার অভিযোগের তদন্ত চলছে। এ ছাড়া মামলায় গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাক প্রার্থী,তাঁর ভাই ও শিবগঞ্জ পৌর মেয়র মনিরুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি ও ট্রাক প্রতিকের প্রচার কমিটির আহব্বায়ক সহ ট্রাকের কর্মী-সমর্থকরা। 
 

 


এ জাতীয় আরো খবর