এশিয়া ছিন্নমুল মানবাধিকার খুলনা জেলরা পুনার্ঙ্গ কমিটি গঠন
- শেখ বদর উদ্দিন
-
২০২৪-০১-০৯ ১৯:২৭:০৯
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা জেলা এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের এক জরুরী সভা গতকাল সকাল ১১ টায় শিরোমনি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে শ্রী নন্দনাল মজুমদার কে সভাপতি ও মোঃ শামিম শেখ কে সাধারন সম্পাদক করে খুলনা জেলার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যথাক্রমে সিনিয়র সহ সভাপতি মোঃ গাউছ মির, সহ সভাপতি শেখ মাহবুর হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক গাজী খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজান শেখ, তদন্ত কর্মকর্তা পল সরকার, ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক মিহির রজ্ঞন দাশ , কোষাধক্ষ মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নাসির হোসেন, সমাজ কল্যান সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক শিউলী মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা ইসমত আরা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সম্পাদক কাজী বাকিউল্লাহ, ত্রান ও দুর্যোগ সম্পাদক মোঃ বাবুল গাজী, সহ সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ মিলন শেখ, আইন বিষযক সম্পাদক মোঃ টুটুল খান, কার্যনির্বাহী সদস্য নিমাই দাশ, সদস্য ধিমাই সরকার, মোঃ জাবের শেখ।